November 4, 2026, 9:21 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানদের ফটোসেশন

Reporter Name

প্রথম বাংলা – পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসি না। মঙ্গল বার দুপুর ১২টা ২০মিনিটে ডিজিটাল সুইচ টিপে উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি। পরে নিজে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গা রেল জংশনে পৌঁছান শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী পদ্মা পাড়ি দেয়ার সময় তার সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিন বাহিনীর প্রধানরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। ফটোসেশনে আরও অংশ নেন বর্ডার গার্ড বাং লাদেশ-এর (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান,বিএএম,এনডিসি,পিএসসি।

এছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমি রাল আশরাফুল হক চৌধুরী,এনবিপি,বিসিজিএম,এন ডিইউ,এএফডব্লিউসি,পিএসসি এবং বাংলাদেশ আনসা র ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জে নারেল এ কে এম আমিনুল হক। এ সময় পাশে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

পদ্মা সেতুতে রেল চলাচলের মাধ্যমে রেলপথে দক্ষিণ -পশ্চিমাঞ্চল এল রাজধানী ঢাকার কাছাকাছি। রেলপ থে ঢাকা-খুলনার দূরত্ব কমল ২১২ কিলোমিটার। স্বল্প সময়ে যাত্রী ও পণ্য পরিবহনে সম্ভাবনার দুয়ার খুলে গেল। চীনের ঋণে প্রায় ৩৯ হাজার ২৪৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রডগেজ সিঙ্গেল লাইন নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে।

এই রেলপথের রাজধানীর গেণ্ডারিয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৭৭ কিলোমিটার চালু হচ্ছে আজ। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত ট্রেন চলবে।



Our Like Page
Developed by: BD IT HOST