March 14, 2026, 10:28 pm
শিরোনামঃ
নিউইয়র্কে ঐতিহাসিক ৭ মার্চ ও বঙ্গবন্ধু জন্মদিনের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীনদেশ পেতাম না ———ড.একে আব্দুল মোমেন হাকিকুল ইসলাম খোকন, “কোন অপরাধী ছাড় পাবে না “আলহাজ্ব মনজুর এলাহী এমপি নরসিংদীর শিবপুরে পরিস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন রাজধানীতে মেসার্স প্রাণমুন্সী এন্টারপ্রাইজ আয়োজনে দোয়া ও ইফতার মা্হফিল অনুষ্ঠিত নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক হলেন যারা ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার: ডা. জুবাইদা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন বিএনপি নেতা রোকনুজ্জামান রোকন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধান শিক্ষকদের প্রতি প্রাথমিক শিক্ষা উপদেষ্টা শিক্ষকতায় সম্মান অন্য সকল পেশার চেয়ে এগিয়ে –

Reporter Name

প্রথম বাংলা – প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্মান সব পেশাতেই সমান থাকেনা। শিক্ষকতায় সম্মানের জায়গাটা সবার উপরে। চাকুরির গ্রেড,আর্থিক একটু বেশি সুবিধা,এগুলো যেমন চাওয়া থাকে,তার চাইতে সামাজিক সম্মান পাওয়াটাও মানুষের বড় প্রাপ্তি, এটা আমি মনে করি।

আজ সোমবার(৭ অক্টোবর)নেপ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক আয়োজিত নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়ে ন্টেশন প্রশিক্ষণ কোর্স ২০২৪ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, আমি কী হতে পারলাম না, সেটা নিয়ে ভাববেন না। কেননা আপনারা জাতি গঠনের পেশায় আছেন। আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে গ্রেড, প্রমোশন, এসব সমস্যার সমাধান কল্পে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি কমিটি সুপরামর্শ দিবে। এ ব্যাপারে কিছু করার সুযোগ পাবো। শিক্ষা ভাতার বিষয়ে কিছু করা যায় কিনা সেটাও উল্লেখ করেন উপদেষ্টা।

১৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে দেশের ৪৮টি জেলা থেকে মোট ৮০ জন প্রধান শিক্ষক অংশ নেন। দশম ব্যাচে ৪০ জন এবং একাদশ ব্যাচে ৪০ জন, এ দুটো ব্যাচে প্রশিক্ষণ কোর্স ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ প্রধান অতিথির নিকট হতে সনদ গ্রহণ করেন। কোর্সটি ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হয়। কোর্সে অংশ নেয়া প্রধান শিক্ষকরা সকলেই ৪০ তম বিসিএস এর মাধ্যমে নন-ক্যাডার প্রাপ্ত।

নেপ এর মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম,নেপ এর পরিচালক জিয়া আহমেদ সুমন,বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচা লক মোহাম্মদ আলী রেজা, কোর্স পরিচালক আবু সালেহ, আহসান ইবনে মাসুদ, প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার ও ছোটন চন্দ্র রায়।

উপদেষ্টা পরে মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন ময়মনসিংহ বিভাগের বিভাগীয়,জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।
খবর, পিআইডি ময়মনসিংহ



Our Like Page
Developed by: BD IT HOST