August 28, 2026, 2:42 am
শিরোনামঃ
সংঘাত নিরসন ও সাংবাদিকদের সুরক্ষায় নভেম্বরে নাইরোবিতে বসছে ‘গ্লোবাল প্রেস পিস সামিট ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তি’ কোর অব মিলিটারি পুলিশ এবং রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ লক্ষ্মীপুর গণপূর্তে ‘সমঝোতার সিন্ডিকেট’: তদারকির অভাবে ঝুঁকিপূর্ণ ভবন, হরিলুট সরকারি বরাদ্দে (পর্ব-০১) নরসিংদীর শিবপুরে বিধবা নারীকে সংঘবদ্ধ গণধ’র্ষণের অ’ভিযোগ ৪ জন আ’টক” রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে বদলি জনিত বিদায় সংবর্ধনা

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে কর্মরত তিনজন উপ-পরিদর্শক (এসআই) এর বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে সহকর্মীদের পক্ষ থেকে তাদের সম্মাননা জানানো হয়।

 

শনিবার (১৪ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ জেলা কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বদলিকৃত কর্মকর্তা এসআই (নিঃ) আঞ্জুমান আহমেদ, এসআই (নিঃ) মোঃ আরিফুল হক তুষার এবং এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

 

জানা যায়, উক্ত কর্মকর্তারা তদন্ত বিষয়ক প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে ২০২৫ সালে পিবিআই ময়মনসিংহ জেলায় যোগদান করেন। প্রায় এক বছরের অধিক সময় ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার তদন্ত কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। প্রশিক্ষণকালীন সময়ে তারা সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হন।

 

তাদের নতুন কর্মস্থল হিসেবে দুইজন কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং একজন কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এ যোগদান করবেন। নতুন দায়িত্ব পালনের উদ্দেশ্যে তারা বর্তমান কর্মস্থল থেকে বিদায় গ্রহণ করেন।

 

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার। তিনি বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে তাদের সফলতা কামনা করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত সহকর্মীরা বলেন, অল্প সময়ের মধ্যেই এই তিন কর্মকর্তা তাদের দক্ষতা, পরিশ্রম ও সততার মাধ্যমে সহকর্মীদের কাছে একজন আদর্শ ও নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। সহকর্মীদের সঙ্গে তাদের ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক, যা কর্মপরিবেশকে আরও ইতিবাচক করে তুলেছিল।

 

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকল কর্মকর্তা ও কর্মচারীরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের ও তাদের পরিবারের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন।

 

অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও আন্তরিক পরিবেশে পরিপূর্ণ, যেখানে সহকর্মীদের সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলো স্মরণ করে বিদায়ী কর্মকর্তারাও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পিবিআই ময়মনসিংহে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।



Our Like Page
Developed by: BD IT HOST