February 10, 2026, 3:29 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে চুরির ঘটনার আটক ১ ৬টি hp ল্যাপটপ ও ০১টি সিপিইউ উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – গত ইং ০৩/০৫/২০২৩ তারিখ বিকাল অনু মান ০৫.১০ ঘটিকার সময় এসএসসি পরীক্ষা শেষে ময়মন সিংহ কোতোয়ালী মডেল থানাধীন কালিবাড়ীস্থ প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীগন স্কুলের দরজার তালা বন্ধ করিয়া যার যার মত বাসায় চলিয়া যায়। পরবর্তীতে ইং ০৪/০৫/ ২০২৩ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় স্কুলের পিয়ন রিয়া জ উদ্দিন স্কুলের রুম পরিস্কার করার সময় দেখে স্কুলের ৪র্থ তলা বিল্ডিং এর ২য় তলায় আইসিটি লার্নিং সেন্টারের ২১১নং কক্ষের দরজার তালা কাটা। তখন উক্ত স্কুলের প্রধান শিক্ষককে সংবাদ প্রদান করিলে তিনি সহ অন্যান্য শিক্ষকগন দ্রুত ২১১নং কক্ষে যাইয়া দেখেন যে, রুমে সব কিছু এলোমেলো অবস্থায় পড়িয়া রহিয়াছে এবং রুমে থাকা ২১টি সরকারী hp ল্যাপটপ এর মধ্যে হইতে ০৭টি ল্যাপটপ, মূল্য অনুমান ৫,৬০,০০০/-(পাঁচ লক্ষ ষাট হাজার)টাকা এবং ০১টি সিপিইউ,মূল্য ৬০,০০০/-(ষাট হাজার)টাকা নাই। উক্ত ঘটনার প্রেক্ষিতে স্কুলের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০,

তারিখ-০৫/০৫/২০২৩ ইং, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম বার এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ রুবেল মিয়া, তাহার সংগীয় এসআই(নিঃ) মোঃ আলী আক বর ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী ইয়াসিন আহম্মেদ দিহান (২০), পিতা-হাবিব মিয়া ওরফে হবি মিয়া, সাং-কালিবাড়ী গোলকপুর লজ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজহ হইতে চোরাই যাওয়ার মালামালের মধ্যে ০৬টি hp ল্যাপটপ এবং ০১টি সিপিইউ উদ্ধার করেন।



Our Like Page
Developed by: BD IT HOST