October 15, 2026, 2:31 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফরিদগঞ্জে শিশুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

Reporter Name

মোঃশরিফ হোসেন ,চাঁদপুরঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দেওয়া তারেকুল ইসুলাম (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতুলী গ্রাম থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তারেকুল ইসলাম ওই এলাকা রুবেল হোসেন’র ছেলে। স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণির ছাত্র ছিল সে।

সরেজমিনে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর বাবা প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে রিক্সা নিয়ে সকালে বাড়ীর বাহিরে যান। তার মা বাড়ির পার্শ¦বর্তি একটি সবজি খেতে লাল শাক সংগ্রহ করতে যান। এসময় তারেকুল ইসলাম তার ছোট ভাই-বোনদের সাথে বাড়িতেই ছিলো।

এসময় তার বাবা খবর শুনে বাড়ীতে এসে দেখেন তারেকুল ইসলাম তাঁদের বসতঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় শীতের মাফলার পেঁছানোবস্থায় ঝুলে আছে। এসমই বাবা নিজেই ছেলের মরদেহ মাটিতে নামিয়ে দেখে তারেকুল ইসলাম আর জীবিত নেই। এসময় তাঁর বাবার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে তারেকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়তা তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।



Our Like Page
Developed by: BD IT HOST