February 11, 2026, 3:35 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফুটবলার রজনীকান্তকে ৩০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name

প্রথম বাংলা – জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মনকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়াও তিন জন ক্রীড়াবিদ ও সংগঠককে মোট ৫৯ লাখ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক এই সহায়তার অর্থের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রধানমন্ত্রীর অনুদানের মধ্যে আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক কাজী আনোয়ার হোসেনকে ২৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ফ্ল্যাট, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মনকে ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, আবাহনী ক্রীড়াচক্রের কর্মচারী মো. তারেকুল ইসলাম লিটনকে ২ লাখ টাকা ও মো. আতাউল ইসলামকে ২ লাখ টাকা দেওয়া হয়েছে।

ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন,প্রায় প্রতিমাসে ই মাননীয় প্রধানমন্ত্রী অসহায়,অসচ্ছল ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা করে চলেছেন। আমরা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।



Our Like Page
Developed by: BD IT HOST