July 28, 2026, 5:20 am
শিরোনামঃ
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ৩২ জেলা প্রশাসক ডিসিকে বাধ্যতামূলক অবসর শুভ জন্মদিন সজীব ওয়াজেদ জয়” বঙ্গবন্ধুর রক্তধারায় গড়া প্রযুক্তিনির্ভর স্বপ্নবাংলার রূপকার! বিপুল পরিমাণ জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম করণ পরিবর্তন করে”বাংলাদেশ বঙ্গবন্ধু আদর্শ লীগ করা হয়েছে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার, মামলা ২৫ প্রটোকল কমিয়ে আনছে সরকার, পুলিশ এসকর্ট হারালেন ১৮ মন্ত্রী সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফের যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৪

Reporter Name

——————————————————হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে বন্দুক হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার ১৯ বছর বয়সী এক কিশোরের দ্বারা ওই হামলা পরিচালিত হয়েছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।বন্দুক হামলার অন্তত একটি ঘটনা ফেসবুক লাইভে সম্প্রচার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে স্থানীয় বুধবার সময় রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করা হয়েছিল।

লবি কাউন্টির শেরিফ ফ্লয়েড বনার জুনিয়র বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘অনেক পরিবার গত রাতে তাদের স্বজনদের হারিয়েছে।’

বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রথম গুলি চালানো হয় এবং একজন ব্যক্তিকে একটি ড্রাইভওয়েতে মারাত্মকভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, পুলিশ জানিয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে অন্যান্য গুলির ঘটনা ঘটে।

মেমফিস পুলিশ সন্ধ্যা ৭টার দিকে একটি জরুরি টুইট করে স্থানীয় সবাই সতর্ক করে যে, একজন সশস্ত্র ব্যক্তি একাধিক বন্দুক হামলার জন্য দায়ী। ‘আমরা রিপোর্ট পাচ্ছি যে, সে ফেসবুকে তার ক্রিয়াকলাপ রেকর্ড করছে। তিনি এখন কোথায় আছেন তার নির্দিষ্ট অবস্থান আমাদের কাছে নেই,’ টুইটে বলা হয়েছে।

পুলিশের মুখপাত্র মেজর ক্যারেন রুডলফ একটি ফোন সাক্ষাৎকারে বলেছিলেন যে, সন্দেহভাজন তার ফেসবুকে বন্দুক হামলার ঘটনা সরাসির সম্প্রচার করেছে। ‘হ্যাঁ, এটি সত্য,’ তিনি বলেন, ‘আমরা একটি ভিডিও পেয়েছি, যেখানে তিনি নিজেই রেকর্ড করছেন।’

ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে যে, তারা এ ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়বস্তু সরিয়ে দিয়েছে। সংস্থাটি বলেছে যে, তারা মেমফিস পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে এবং লাইভ ভিডিও সরিয়ে দিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST