November 24, 2026, 11:31 am
শিরোনামঃ
ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের ৩০ হাজার টাকা জরিমানা, কারখানা সিলগালা উধাও নয়, হাসিনার নিরাপত্তায় চার রাফাল: রাজনাথ সিং ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ ডিআইজির সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফেসবুকে পোস্টের কারণে একজন সাংবাদিককে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা যায় না: বিএমএসএফ

Reporter Name

মোঃ টিপু সুলতান স্টাফ রিপোর্টার:

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ খ্রি: যশোরের কেশবপুরে দৈনিক সত্যপাঠের নিজস্ব প্রতিবেদক ও মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনকে মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ্যে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া এবং পরবর্তীতে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর অবিলম্বে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

 

তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ধারা ৬, ৭, ৮ ও ৯ অনুযায়ী কোনো ব্যক্তিকে আসামি করতে হলে নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন, পরিকল্পনা, সহায়তা বা প্রচারণার সুনির্দিষ্ট প্রমাণ প্রয়োজন। শুধুমাত্র ফেসবুকে রাজনৈতিক মতামত বা সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়াকে এই আইনের আওতায় আনা যায় না। এটা সংবিধানের ৩৯ অনুচ্ছেদে স্বীকৃত মত প্রকাশের স্বাধীনতার চরম লঙ্ঘন।

 

তিনি আরও বলেন, মফস্বলের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করছেন। তার উপর যদি দলীয় পরিচয়ে বা ফেসবুক পোস্টের অজুহাতে তাদের মব সৃষ্টির মাধ্যমে মারধর করে, সন্ত্রাসী তকমা দিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতার অস্তিত্ব থাকবে না।

 

আমরা অবিলম্বে সাংবাদিক আবদুল্লাহ আল মামুনের নিঃশর্ত মুক্তি দাবি করছি। একই সঙ্গে এই মব সৃষ্টির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার বন্ধ করে সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

 

একই সাথে তিনি ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুর ওপর মব সৃষ্টি করে হামলা, মামলা, জুলুম এবং কনডেম সেলের অভ্যন্তরে রাখাসহ টাঙ্গাইলের ৪ সাংবাদিককে মব সৃষ্টির মাধ্যমে গ্রেপ্তারের প্রসঙ্গকে ক্ষমতার অপব্যবহারের শামিল বলে উল্লেখ করে এসব বন্ধের দাবি করেন। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন, সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST