November 5, 2026, 4:46 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বগুড়ায় দুই ইটভাটার মালিককে ৭ লাখ টাকা জরিমানা

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃ-পরিবেশগত ছাড়পত্র না থাকায় ব গুড়া র গাবতলী ও শিবগঞ্জ উপজেলার দুটি ইটভাটায় ৭ লাখ টাকা জরিমনা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জা নুয়ারি) বিকালে এসওএস ব্রিকস এবং এটিএস ব্রিকস নামের দুই ইটভাটা মালিকের এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন ও পুলিশ সদস্যরা।

বগুড়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলা শ চন্দ্র সরকার জানান, গত মঙ্গলবার বিকেলে বগুড়া জেলার গাবতলী উপজেলার ডাকুমারা এলাকায়অবস্থি ত এসওএস ব্রিকস এবং শিবগঞ্জ উপজেলার চান্দর মোড় দাড়িদহ এলাকায় এটিএস ব্রিকস নামক দুটি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই জরিমানা করা হয়। সেই সাথে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির নির্দেশনা দেয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST