March 12, 2026, 8:43 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বদলির পর থানায় যোগদানের আগেই বিতর্কিত ওসি প্রত্যাহার: অনুসন্ধানে দুদক

Reporter Name

প্রথম বাংলা – কক্সবাজারের চকরিয়া থানার বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ ঘন্টা পার না হতে থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে।রোববার (২মার্চ) রাত ৮টার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্তের আদেশ জারি করেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য : কক্সবাজারের চকরিয়া থানার ওসিসহ চার পুলিশ কর্মকর্তা এবং চার কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা হয়েছে। দৈনিক প্রতিদিনের কাগজ কক্সবাজার অফিস থেকে গভীর রাতে সাংবাদিক মনসুর আলম মুন্নাকে অপহরণ করে,চকরিয়া থানায় নিয়ে হত্যাচেষ্টা, মারধর, লুটপাট ও চাঁদা দাবির পর সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মনছুর আলম মুন্না জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার। তিনি কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। এ মামলায় চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, এসআই ফরহাদ রাব্বি ইশান, এসআই সোহরাব সাকিব, এএসআই পারভেজ ও চার কনস্টেবলকে আসামি করা হয়েছে।

এদিকে মধ্যরাতে বসত ঘরে ঢুকে যৌন নিপীড়ন শ্লীলতাহানির অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন ভূক্তভোগী এক নারী।গত সো মবার (২৪ ফেব্রুয়ারী) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং ১ কক্সবাজার এ মামলাটি দায়ের করেন ভিকটিম জাহেদা বেগম।

তিনি চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের বাসিন্দা আবদুল গাফফারের স্ত্রী।একই মামলায় চকরিয়া থানার এসআই মোঃ শফিকুল ইসলাম রাজাসহ মোট ৫ জনকে আসামী করা হয়েছে।

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি খায়রুল আলম রফিক জানান, ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ ৯ জন কর্মকর্তার বিরুদ্ধে গত মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবরে লিখিত অভি যোগ করেছি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে দুদক।

এছাড়াও ওসি মনজুর কাদের যেন দেশ ছেড়ে পালাতে না পারে সংশ্লিষ্ট দপ্তরে আরেকটি লিখিত আবেদন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে ওসি মনজুর কাদের ভূঁইয়া কে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST