August 20, 2026, 5:27 pm
শিরোনামঃ
মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি কিশোরগঞ্জে লাবু নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু একজন অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বের নতুন যাত্রা জিএমপি-গাজীপুর এর সদর থানাধীন মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাউলতিয়া পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রা’গার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বদলী জনিত বিদায় সংবর্ধনা

Reporter Name

স্টাফ রিপোর্টার:

মিডিয়া সেল, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ঢাকা।
২০ আগস্ট, ২০২৬ খ্রিঃ।

গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন এর সম্মানে ১৯ আগস্ট ২০২৬ খ্রিঃ ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব মোঃ ইকবাল হোসেন মহোদয় গাজীপুর জেলার বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বিদায়ী পুলিশ সুপার তাঁর কর্মকালীন সময়ে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ডিআইজি মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় বিদায়ী কর্মকর্তাকে তাঁর পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মক্ষেত্রেও সাফল্যের ধারাবাহিকতা রক্ষার আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত বিদায়ী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব এম এ জলিল, অ্যাডিশ নাল ডিআইজি (অপারেশন্স) জনাব মোঃ সিদ্দিকুর রহমান পুলিশ সুপার ট্রাফিক ম্যানেজমেন্ট (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সুলাইমান, পিপিএম -সেবা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাঃ কাজেম উদ্দীন, পুলিশ সুপার (অপারেশন্স) জনাব শাকিলা সোলতানা সহ রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।



Our Like Page
Developed by: BD IT HOST