জিএমপি-গাজীপুর এর সদর থানাধীন মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাউলতিয়া পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন
Reporter Name
Update Time :
Thursday, August 20, 2026
/
43 Time View
/
Share
স্টাফ রিপোর্টার:
আজ ২০ আগস্ট, ২০২৬ খ্রিঃ তারিখ, বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর সদর থানাধীন কাউলতিয়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার। তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত ও পরামর্শ শোনেন এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চুরি-ছিনতাই-ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।