August 21, 2026, 2:32 pm
শিরোনামঃ
উত্তরা পশ্চিম, হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জন গ্রেফতার রয়টার্সের প্রতিবেদন; তারেক রহমানের ভারত সফর নিয়ে এখোনও সিদ্ধান্ত হয়নি পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুততম সময়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩ টাঙ্গাইল জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজ সুমাইয়া মমিন বেগমগঞ্জের আলাইয়াপুরে কনের বাড়ীতে গায়ে-হলুদ অনুষ্ঠানে যাওয়ার পথে হামলা, গুলিবিদ্ধ – ৫ সিআইসির প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রয়টার্সের প্রতিবেদন; তারেক রহমানের ভারত সফর নিয়ে এখোনও সিদ্ধান্ত হয়নি

Reporter Name

নিজস্ব প্রতিবেদকঃপ্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করবেন তারেক রহমান। তবে এই তথ্য উড়িয়ে দিয়েছে ঢাকা। তারেক রহমানের প্রেস সচিব জানিয়েছেন যে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম নয়াদিল্লি সফর নিয়ে দক্ষিণ এশিয়ার এই প্রতিবেশী দেশ দুটি কয়েক সপ্তাহ ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে। মূলত তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২৪ সালে ক্ষমতাচ্যুতির কারণে সৃষ্টি হওয়া তিক্ত সম্পর্ক মেরামতের চেষ্টা করছে।

ছাত্রদের নেতৃত্বে হওয়া গণঅভ্যুত্থানে তার দীর্ঘ শাসনের অবসান ঘটলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখানেই নির্বাসনে বসবাস করছেন। ঢাকা তাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে বারবার অনুরোধ করেছে। ভারত জানিয়েছে যে, তারা অনুরোধটি খতিয়ে দেখছে।

তারেক রহমানের প্রেস সচিব এ এম সালেহ রয়টার্স-কে বলেন, ‘সফরটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি’। তিনি আরও জানান, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে।

তবে এই সফর নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো মন্তব্য নেই বলে মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান।

তারেক রহমানের ছয় মাস বয়সী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছে। তবে গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছে যে, এই সফরের জন্য আরও অনুকূল কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। এর কয়েকদিন আগেই শেখ হাসিনা সাংবাদিকদের উদ্দেশে ভাষণ দেওয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানায় ঢাকা।

সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রীকে, ছাত্রনেতৃত্বাধীন অভ্যুত্থান দমনে প্রাণঘাতী দমনপীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত নভেম্বরে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

শেখ হাসিনা অবশ্য অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়ে তা অস্বীকার করেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন যে, তিনি চলতি বছরের ডিসেম্বরে নিজ দেশে ফিরবেন।



Our Like Page
Developed by: BD IT HOST