October 17, 2026, 9:36 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরগুনায় ক্যারিয়ার অলিম্পিয়াডের জেলা সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name

মোঃ খাইরুল ইসলাম মুন্না

বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড-বিসিও, বরগুনা জেলা শাখার আয়োজনে ৭ অক্টোবর ২০২২, শুক্রবার সকাল ১০ ঘটিকায় হোটেল গ্রান্ড খান অডিটোরিয়ামে মনোমুগ্ধকর পরিবেশে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড এর পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারস্টেলার টেলিস্কোপ বিডি এর উদ্যোক্তা নাজমুল আহসান, বিসিও বরগুনার সহকারী জেলা কো-অর্ডিনেটর মোঃ গোলাম জাহিদ। সম্মেলনে সভাপত্বিত করেন বিসিও বরগুনা জেলা কো-অর্ডিনেটর আল-আমিন ফরাজী।

বরগুনা সদর উপজেলা কো-অর্ডিনেটর এহসান আহমাদ নোমান ও জেলা স্কুল টিম ম্যানেজার রিনা বিনতে হযরতের উপস্থাপনায় জেলা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার কো-অর্ডিনেটর এবং সহকারী কো-অর্ডিনেটরসহ কমিটির সদস্যরা। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে ৩৫ তম বিসিএস শিক্ষা ক্যাডার গাজী মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্যারিয়ার অলিম্পিয়াড।



Our Like Page
Developed by: BD IT HOST