October 17, 2026, 9:48 am
শিরোনামঃ
গুলি করে সাংবাদিককে হত্যা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরগুনায় মাস ব্যাপী শিশুমেলা

Reporter Name

— মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা প্রতিনিধি।

সাগর পারের সৌন্দর্য্যমন্ডিত জেলা বরগুনা,দীর্ঘ প্রতীক্ষার শুরু হলো বিনোদন মূখর শিশু মেলা। বরগুনার সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত এ মেলায় মহামিলনের আনন্দ পরিপূর্ণ হয়ে উঠেছে। মেলার আনন্দ উপভোগ শুধু শিশুদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তরুন, বৃদ্ধসহ নানা শ্রেণির মানুষের সমাগম এর মাধ্যমে আনন্দ বিস্তার লাভ করেছে।

শিশুদের বিনোদন ও বরগুনা প্রেস ক্লাবের চতুর্থ তলায় অডিটোরিয়াম নির্মাণের লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহী বরগুনা প্রেস ক্লাব।

বরগুনা প্রেস ক্লাবের সভাপতি তার অভিমত পোষন করে বলেন, বরগুনায় শিশুদের বিনোদনের জন্য কোনো পার্ক নেই। করোনার মধ্যে প্রায় তিন বছর শিশুরা স্কুলেও যেতে পারেনি। আমরা করোনা অতিক্রান্ত শিশুদের বিনোদনের জন্য এ মেলার আয়োজন করেছি।

বরগুনা প্রেস ক্লাবের সদস্যদের মন্তব্য, শিশুদের বিনোদনের পাশাপাশি মাসব্যাপী আমাদের আয়োজনে মূলত লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে। বাউল ও জারি সারি ও পালাগান, সার্কাস, যাদু, কৌতুক অভিনয়, মঞ্চ নাটকসহ হারিয়ে যাওয়া নানা ধরনের লোকজ সংস্কৃতির তুলে ধরব। বিনোদন প্রিয় সাধারন মানুষ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ভিন্নধর্মী এমন মেলা সবার মাঝে সাড়া ফেলছে।



Our Like Page
Developed by: BD IT HOST