July 11, 2026, 8:51 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বরুড়ায় ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন

Reporter Name

“রক্তদিয়ে বাঁচাবো প্রাণ, দৃঢ় মোদের এই স্লোগান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বরুড়া উপজেলায় শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ (১৪ অক্টোবর ২০২২ইং) শুক্রবার বিকাল ৩ টা ১০ মিনিটে শাকপুর নতুন বাজারে এর ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের প্রধান উপদেষ্টা, মোঃ দেলোয়ার হোসাইন।

পরে ব্লাড ডোনেশন ক্লাবের সভাপতি মোঃ রিফাত হোসেন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ মাসুদুল আলম ভূঁইয়া,কুমিল্লা অঞ্চল কৃষি মন্ত্রণালয় বিসিএস (কৃষি), মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামাল হোসেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক,

আয়শা আক্তার। উপজেলা স্বাস্থ্য সহকারী ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ মনির হোসাইন,কুমিল্লা বুড়িচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফাতেমা জোহরা।স্ট্যান্ডার্স গ্রুপের সিনিয়র অফিসার ও ব্লাড ডোনেশন ক্লাবের উপদেষ্টা মোঃ জাকির হোসেন।যৌথ ভাবে পরিচালনা করেন শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াদ হোসেন ভূঁইয়া ও ব্লাড ডোনেশন ক্লাবের সাবেক উপদেষ্টা মোঃ ইসমাইল ফাহাদ।

শাকপুর ইউনিয়ন ব্লাড ডোনেশন ক্লাব ৮ই আগস্ট ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়।প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংগঠনটি ইতোমধ্যে স্বেচ্ছায় রক্তদানসহ বেশ কিছু ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং মাদক বিরোধী র‌্যালি, ধর্ষণ ও ইভটিজিং বিরোধী মানববন্ধন, রমজানে ইফতার সামগ্রী বিতরন সহ দুঃস্থদের নিয়ে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। কাজের পরিধি বৃদ্ধির জন্য সংগঠনের এই নতুন অফিস আরো ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথিবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শামীম কাদের জিলানী,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ মুন্সি, সাংগঠনিক সম্পাদক মোঃ মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক মোঃ জাকির হোসাইন, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী,

সহ-দপ্তর সম্পাদক মোঃ তুহিন গাজী, ডোনার বিষয়ক সম্পাদক মোঃ কাউসার হোসেন আবির, কার্যনির্বাহী সদস্য মোঃ হাসান মিয়া, মোঃ রাসেল গাজী, মোঃ মেদেহী হাসান রাব্বি, মোঃ জিহাদ হোসেন সহ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শতশত স্বেচ্ছায় রক্তদাতা সহ বিভিন্ন শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST