November 6, 2026, 8:52 am
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকরণে জেলা পুলিশ এর পরিষ্কার-পরিচ্ছন্নতা

Reporter Name

মোঃ তপু শেখ

গোপালগঞ্জ প্রতিনিধি
আজ ২৬ জুলাই ২০২৩ খ্রি. নিয়মিত ডিউটির পাশাপাশি বর্ষা মৌসুমে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ অন্যান্য রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি রোধকল্পে একযোগে জেলা পুলিশ, গোপালগঞ্জ এর কয়েকটি কর্মক্ষেত্র ও স্থাপনা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ সদস্যরা। জেলা পুলিশের স্থাপনাসমুহ যেমন- পুলিশ সুপার কার্যালয়, পুলিশ লাইন্স, সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, ট্রাফিক অফিস ও তদন্তকেন্দ্রসমূহের পুলিশ সদস্যগণ কর্তৃক ক্রমান্বয়ে সম্মিলিতভাবে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পালন করা হবে।

গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়ের নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করা হয়; এবং তিনি অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মী দের সাথে নিয়ে আজ সকালে নিজেই পুলিশ সুপার কার্যালয় চত্বর পরিস্কার করণে অংশ নেন। একই দিনে টুঙ্গিপাড়া থানা ক্যাম্পাস এ অফিসার ইন চার্জ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এ অংশ নেয় বর্ষা মৌসুমে নিজেদের মশা বাহিত রোগ থেকে মুক্ত রাখ তে এবং এলাকাবাসীর সুস্থ জীবন যাপনের স্বার্থে গোপাল গঞ্জ জেলা পুলিশের এ প্রয়াস অব্যাহত থাকবে বলে সন্মানিত পুলিশ সুপার মহোদয় ঘোষণা দেন।



Our Like Page
Developed by: BD IT HOST