January 20, 2026, 9:53 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ আওয়ামী লীগের আহুত হরতাল শান্তিপূর্ণ উপায়ে পালন এবং যা কিছু হরতালের আওতামুক্ত থাকছে

Reporter Name

স ম জিয়াউর রহমান :

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, একটি মতলবি কুচক্রী মহল বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ হরতালকে প্রশ্নবিদ্ধ করতে সন্ত্রাস, সহিংসতা ও নাশকতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। এটা নিয়ে কেউ কেউ নীলনকশা প্রণয়ন করে তা বাস্তবায়নে তৎপর রয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশের জনগণকে এই অপতৎপরতার বিরুদ্ধে সদা সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ আওয়ামী লীগ সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় হরতাল কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো প্রকার সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হবে না। তবে #হরতাল সফল করার জন্য এই অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিরুদ্ধে জনরোষকে ধারণ করে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিছু বিষয় হরতালের বাইরে রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতির আলোকে বিদ্যুৎ, পানি সরবরাহ, ফায়ার সার্ভিস, টেলিফোন বিভাগের গাড়ি আর অ্যাম্বুলেন্সসহ জনগণকে জরুরি সেবা প্রদানকারী সংস্থার গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। এছাড়াও চিকিৎসক, সাংবাদিকদের গাড়িসহ খাদ্যপণ্য পরিবহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পুনরায় শান্তিপূর্ণ উপায়ে হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।



Our Like Page
Developed by: BD IT HOST