November 14, 2026, 11:07 am
শিরোনামঃ
গুলি ও হুমকিতে সাংবাদিকতার কণ্ঠরোধ বন্ধ করা যাবে না, অন্যায়ের বিরুদ্ধে কলম চলবে “নতুন ব্যবসা সৃষ্টি,ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ও কৌশল বাস্তবায়ন” শীর্ষক আলোচনা সভা ও জিডিএস ইন্সপাইরেশন অ্যাওয়ার্ড ২০২৬ বার্ষিক জুডিশিয়াল কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রবেশে প্রেস ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক—এ কেমন মানসিকতা মেয়র পদপ্রার্থীদের? সাংবাদিকতার স্বাধীনতা কি প্রেস ক্লাবের সদস্যপদের কাছে জিম্মি? গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক “নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা,ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম অন্তবর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পরিবর্তন করা হবে

Reporter Name

ছাত্র আন্দোলনের মুখে সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতি তে পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে।

রবিবার বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ১১ দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়। এই বৈঠকেই পুলিশের ইউনিফর্ম ও লোগোয় পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়।

বৈঠকে পুলিশের দাবিগুলোর মধ্যে কয়েকটি অল্প সময়ের মধ্যে পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। অন্যগুলো পূরণ করা হবে দীর্ঘ মেয়াদে।

এদিকে, বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী পুলিশ সদস্যরা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের ওপর কোনও ধরনের হামলা চালানো যাবে না। পুলিশের কোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে হবে।

এর আগে দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যদের পরিদর্শনকালে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, পুলিশের পোশাক-লোগো পরিবর্তন করা হবে। কারণ হচ্ছে, কর্মবিরতিতে যাওয়া পুলিশ সদস্যরা আর এ পোশাকে ফিরতে চান না। অর্থাৎ নতুন পোশাক ও লোগো নিয়ে কর্মে ফিরতে চান। আশা করছি, খুব শিগগিরই এ বাহিনীর পোশাক ও লোগোর পরিবর্তন করা হবে।

এছাড়াও পুলিশ নিয়ে স্বাধীন একটি কমিশন গঠনের ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলেও বৈঠক সূত্র জানিয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক, পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST