July 31, 2026, 6:42 am
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ডিএমপি

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যূটিং প্রতিযোগি তা এবং আইজিপি কাপ-২০২২ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএম পি)। শ্যূটিংয়ে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং ২২৮ পয়েন্ট নিয়ে রানার্স হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)।

শনিবার (৩ জুন ২০২৩) গুলশান-১ এ বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ১ জুন এবং ৩ জুন পর্যন্ত দুই দিনব্যাপি এই প্রতিযোগিতায় ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স এর অ্যাডিশনাল আইজিপি (লজিস্টিক অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) ও বাংলাদেশ পুলিশ শ্যূটিং ক্লাবের সভাপতি মোঃ মাজহারুল ইসলাম। সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ড্যান্ট, স্কুল অব ইন্টেলিজেন্স, এসবি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাব সরদার তমিজউদ্দীন আহমেদ।

প্রতিযোগিতায় আইজি কাপ ২০২২ এর দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন দলের সদস্যরা হচ্ছেন ডিএমপির গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ ) এর এডিসি মাহমুদ, সোয়াট এর এসি নাশিদ ফরহাদ এবং গোয়েন্দা-তেজগাঁও এর এসি রাকিব।

প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী শ্যুটারগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST