September 24, 2026, 12:07 am
শিরোনামঃ
নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার আনন্দমোহন বসুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে : ওয়াহাব আকন্দ এমপি নবনিযুক্ত পুলিশ সুপারের যোগদান ও মতবিনিময় সভা জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহামান্য রাষ্ট্রপতির আজ অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজল এর সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবার পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের ঘটনায় জড়িত কিশোরগাং নিশ্চিহ্নে আল্টিমেটাম জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ ভারত সম্পর্কঃ আওয়ামী লীগ সরকারই হিস্যা আদায় করেছে, অন্যরা কিছুই পারেনি

Reporter Name

ভারতের কাছ থেকে ১৯ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা জয়:

নিজস্ব প্রতিবেদক – মূলত, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির আলোচনা শুরু হয় ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর সময়ে। কিন্তু এরপর প্রায় আড়াই দশক এবিষয়ে আর কোনো উদ্যোগ নেয়নি বিএনপি-জামায়াত।

পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জলসীমায় ন্যায্য হিস্যা আদায়ের প্রচেষ্টা শুরু করে। আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সালিশি আদালতে যায় বাংলাদেশ।

এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় লড়ে ২০১৪ সালে এসে, ভারতের সঙ্গে বিরোধপূর্ণ সমুদ্রসীমার ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটারের মধ্যে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার জলসীমা জয় করতে সমর্থ হয়।

এর ফলে সাগরের অধিকাংশ গ্যাস ব্লকগুলোতে এখন বাংলাদেশের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে।ভারতের দাবিকৃত ১০টি গ্যাসব্লকের সবগুলোই পেয়েছে বাংলাদেশ। ফলে সমুদ্রের সম্পদের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থনীতির নতুন দুয়ার খুলে গেছে।

এর আগে আওয়ামী সরকারের উদ্যোগেই ২০১২ সালে মিয়ানমারের সাথেও সমুদ্রসীমার বিরোধ নিস্পত্তি করে বিশাল জলাধারের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে বাংলাদেশ। ওই অঞ্চলের সমুদ্রে অবস্থিত ২৮টি ব্লকের মধ্যে ১৮টি ব্লকের মালিকানাও পায় বাংলাদেশ।

বঙ্গোপসাগরে দীর্ঘ ৪০ বছর ধরে চলা সমুদ্রসীমা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের অবসান ঘটায় বাংলাদেশ লাভ করেছে একটি স্থায়ী সমুদ্রসীমা, যার আয়তন ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গ কি.মি।

অথচ এর আগে, বাংলাদেশ ৫০ হাজার বর্গ কিলো মিটার সমুদ্রসীমাও ভোগ করতে পারতো না। কিন্তু জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, বিএনপি-জামায়াত জোট কোনো সরকারই দেশের ন্যায্য পাওনা বুঝে পেতে চেষ্টা করেনি।

ভারতের কাছ থেকে আওয়ামী লীগ সরকারই ন্যায্য হিস্যা আদায় করে নিয়ে এসেছে জাতির জন্য। একমাত্র আওয়ামী সরকারই এটা পেরেছে , অন্য কেউ পারেনি। এটাই বাস্তবতা। প্রথমত, আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে সমর্থ হয়েছে সরকার।

কিন্তু তা না হলে আন্তর্জাতিক আদালতে মামলা করেও ভারতের কাছ থেকে হিস্যা আদায় করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগই এটা পারে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই এটি করে দেখিয়েছেন।

আগামীর দিনগুলিতেও শেখ হাসিনার হাত ধরেই ভারতের সাথে সমমর্যাদার রাষ্ট্র হিসেবেই অধিষ্ঠিত থাকবে বাংলাদেশ।

#আওয়ামীলীগ #বাংলাদেশ #ভারত #বাংলাদেশভারতসম্পর্ক



Our Like Page
Developed by: BD IT HOST