April 22, 2026, 2:36 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ দল কর্তৃক ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছে।মঙ্গলবার (১১ মার্চ ২০২৫ খ্রি.) সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে আসেন সেনাবাহিনীর প্রশিক্ষণ দল।

পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কর্তৃক ব্যবহৃত বিস্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তাগণ ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকাণ্ডের ভূয়সী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি প্রভৃতি পরিদর্শন করেন।

সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ বাংলাদেশ পুলিশের অধীন বিস্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভাণ্ডার বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেন্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।



Our Like Page
Developed by: BD IT HOST