May 24, 2026, 10:54 pm
শিরোনামঃ
বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নতুন কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি মনোনীত ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে পুলিশি নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত দুর্নীতিবাজদের ছাড় নয় : মহাপরিচালক খাদ্য অধিদপ্তর : দুই কর্মকর্তা প্রত্যাহার শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কয়রায় বন্ধুসভার মানববন্ধন নির্ভীক সংবাদ চর রমনি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মহি উদ্দিন জনির মতবিনিময় দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাবা-মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী দিদার মাদবর

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ”জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি:

বাবা-মায়ের বহুদিনের স্বপ্ন ছিল, তাদের ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবে এবং কনেকে হেলিকপ্টারে করেই ঘরে আনবে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিলেন আমেরিকা প্রবাসী দিদার মাদবর।

শুক্রবার (২৭ জুন) বিকেলে হেলিকপ্টারে চড়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে সঙ্গে নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন তিনি। আর এই ব্যতিক্রমী আয়োজনে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সেনেরচর করিম উদ্দিন মাদবর কান্দি গ্রামের মো. দবির মাদবর ও ঝর্ণা বেগম দম্পতির বড় ছেলে দিদার মাদবর। তার সঙ্গে বিয়ে হয় মাদারীপুরের শিবচরের দোতারা ইউনিয়নের হাজী ইয়াসিন মোল্লা কান্দির বাসিন্দা মো. আসলাম সিকদারের মেয়ে সাদিয়া আফরোজ ইশার।

শুক্রবার দুপুরে জাজিরার বড় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে বরযাত্রা করেন তিনি। পরে শিবচরের ইয়াসিন মোল্লা কান্দি গ্রামের একটি মাঠে হেলিকপ্টার অবতরণ করে। সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে আবারও হেলিকপ্টারে করে নিজ গ্রামে ফিরে আসেন দিদার। হেলিকপ্টার নামার দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

দিদার মাদবর জানান, “দীর্ঘদিন ধরে বাবা-মা ও ছোট ভাইকে নিয়ে আমেরিকায় বসবাস করছি। বিয়ের জন্যই দেশে আসি। বাবা-মায়ের ইচ্ছে ছিল আমি যেন হেলিকপ্টারে করে বিয়ে করি। তাদের সেই ইচ্ছা পূরণ করতে ১ লাখ ২০ হাজার টাকায় তিন ঘণ্টার জন্য হেলিকপ্টার ভাড়া করি। বাবা-মাকে খুশি করতে পেরে আমি নিজেও আনন্দিত।”

দিদারের বাবা মো. দবির মাদবর বলেন, “আমরা স্বপ্ন দেখতাম, আমাদের ছেলে হেলিকপ্টারে করে বউ আনবে। আমাদের সেই স্বপ্ন পূরণ করেছে ছেলে। এটা আমাদের জীবনের এক বিশেষ মুহূর্ত।”

এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ হেলিকপ্টার ও নবদম্পতিকে দেখতে ভিড় করে।
হেলিকপ্টার দেখতে আসা আক্কাস মাদবর বলেন, আমি কখনো এত কাছ থেকে হেলিকপ্টার দেখিনি। এখানে আসবে শুনে দেখতে আসলাম। আগের দিনে পায়ে হেটে, পালকিতে, ভ্যানে চড়ে বিয়ে করতে যেতো।

এরপর বাস, মাইক্রোবাসে করে নতুন বউকে আনতে দেখেছি। এবার হেলিকপ্টারে নতুন বউকে আনতে দেখলাম, ভালোই লেগেছে।স্থানীয় বাসিন্দা আবু বক্কর শেখ বলেন, “গ্রামের মানুষ খুব খুশি। এমন আয়োজন আগে কখনো দেখিনি। প্রতিটি বাবা-মায়েরই একটা স্বপ্ন থাকে সন্তানের জন্য। সেই স্বপ্ন পূরণে দিদার যা করেছে তা অনুকরণীয়।”



Our Like Page
Developed by: BD IT HOST