July 5, 2026, 8:16 am
শিরোনামঃ
থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির বক্তব্যকে ‘অযাচিত’ দুদকের নতুন কমিশনার হিসেবে ড. মো. আশরাফুর রহমানের নাম আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপি জামায়াতের অবরোধের বিরুদ্ধে জাজিরায় শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরের জাজিরায়,উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে আগুন ও ভাঙচুরের প্রতিবাদে শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬নভেম্বর ) বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক ভূঁইয়ার নেতৃত্বে উপজেলায় প্রতিবাদ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।এই প্রতিবাদ মিছিল জাজিরা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শান্তি সমাবেশ করে।

এসময় শান্তি সমাবেশ ও প্রতিবাদ মিছিলে  বিশেষ অ তিথি হিসেবে বক্তব্য রাখেন জাজিরা উপজেলা পরিষ দের চেয়ারম্যান মোবারক আলী সিকদার,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুল আলীম বেপারী এবং শরীয়তপুর জেলা আ:লীগের সাবেক সভাপতি ও শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র আঃ রব মুন্সি।

বিএম মোজাম্মেল হক ভূঁইয়া মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রি কাকে বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি তথাকথিত হরতাল,অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতা মূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয় সাধন,রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপর তা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সে জন্য জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।

শান্তি সমাবেশে বক্তারা বলেন,বিএনপি-জামায়াতগাড়ি পোড়ানো,পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা,সাংবা দিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেে বিনা উস্কানিতে। বিএনপি’র কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়,নৈরাজ্য সৃষ্টি করা যায়।এসময় বক্তারা আগামীতে বিএনপি-জামায়া তের সকল সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।



Our Like Page
Developed by: BD IT HOST