March 9, 2026, 2:31 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

Reporter Name

প্রথম বাংলা-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ‘জামায়াতে ইসলামী স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারা স্বাধীনতা যুদ্ধে এ দেশে মা-বোনদের খুন ও সম্ভ্রমহানির সঙ্গে জড়িত ছিল’ মর্মে গত ১৮ জানুয়ারি যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ রোববার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

তিনি বলেন, তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জামায়াতের বিরুদ্ধে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব মনগড়া। তিনি জামায়াতে ইসলামী ও এই দলের নেতাদের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তা এ দেশের কোনো আদালতে আজ পর্যন্ত প্রমাণিত হয়নি।

তিনি আরও বলেন,জামায়াতে ইসলামী দেশ,দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে।বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম জামায়া তে ইসলামী সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়ে নিজের এবং নিজ দলের ভাবমর্যাদা ক্ষুণ্ন করেছেন। জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি তার প্রতি আহ্বান জানাচ্ছি।



Our Like Page
Developed by: BD IT HOST