June 27, 2026, 5:28 pm
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিজয় দিবসে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই :স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

প্রথম বাংলা -আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন,১৬ ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস বিজয় দিবস যেন ভালোভাবে উদযাপন করতে পারি এবং কোনো দুর্ঘটনা না ঘটে এজন্যই আজকের এই সভা। ১৬ ডিসেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৬ ডিসেম্বর যারা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাদের সুবিধার্থে রাস্তায় যানজট নিরসনে ট্রাফিক বাহিনী কাজ করবে।

সব জায়গায় একই রংয়ের পতাকা উত্তোলন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা অনেক সময় দেখেছি একেক জায়গায় একেক একেক রঙের পতাকা টানানো হয়। এটা যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। সব জায়গায় একই রঙের পতাকা টানানো হবে এবং গুরুত্বপূর্ণ জায়গায় ভালোভাবে আলোকসজ্জা করা হবে।

১৬ ডিসেম্বরকে সামনে রেখে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের নাশকতা হতে পারে কি না- এ বিষয়ে উপদেষ্টা বলেন, না কারো পক্ষ থেকে হবে না। ১৬ ডিসেম্বর তো আমাদের দেশের সবার জন্য। বিজয় দিবস কারো একার নয়। এটা আমাদের সবার বিজয়।

‘ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে আপনারাও বলেন। সত্যি ঘটনা যদি আপনারা প্রকাশ করে দেন একটা সময় ইন্ডিয়ার মিডিয়ার (অপপ্রচার) বন্ধ হয়ে যাবে।’

আওয়ামী লীগ চট্টগ্রামে মিছিল করেছে। এটি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে- এ বিষয়ে তিনি বলেন, আমি কাল চট্টগ্রামে যাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন।



Our Like Page
Developed by: BD IT HOST