March 12, 2026, 7:24 pm
শিরোনামঃ
ময়মনসিংহে তরুণী ধর্ষণ: ৪ ঘন্টায় ড্রাইভার শামীম গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ নরসিংদীর শিবপুরে সৌদি আরবের উপহারকৃত খেজুর বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কামরুল হাসান এর যোগদান আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: সভাপতি পদে আলোচনায় রাজপথের লড়াকু ছাত্রনেতা সালেহ মোঃ আদনান নান্দাইলে ভিডব্লিউবি প্রকল্পের ৫০ বস্তা চাল পচে নষ্ট ময়মনসিংহে আইনজীবীর বাসায় দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে সাড়ে ৩২ লক্ষ টাকার সম্পদ স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Reporter Name

প্রথম বাংলা – জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকালে মালয়েশিয়ায় পালানোর সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুর হাট ডিবি পুলিশের এস আই জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সাবেক মেয়র মোস্তাকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পরে বুধবার সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, মোস্তাককে ঢাকা থেকে আনার জন্য ইতিমধ্যে ডিবি পুলিশের একটি টিম রওনা হয়েছে। ঢাকা থেকে তাকে জয়পুরহাটে নেয়ার পর আদালতে পাঠানো হবে।



Our Like Page
Developed by: BD IT HOST