July 11, 2026, 9:19 pm
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মাদক কারবারির কারাদণ্ড

Reporter Name

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাঁজা বিক্রির অপরাধে শেফালী বেগম (৪৫) নামের এক মাদক কারবারিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামী শেফালী বেগম পৌর শহরের চকপাড়া মহল্লার মো: রিয়াজুল ইনলামের স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন।

বিরামপুর থানার উপ-পরিদর্শক হরিদাস বর্মন জানান, শুক্রবার রাতে মাদক কারবারি শেফালী বেগম তার নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের দিক-নিদের্শনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌর শহরের চকপাড়া মহল্লায় শেফালী বেগমের বাড়ির ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী শেফালী বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ্দ করে পুলিশ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার শেফালী বেগমকে মাদক বিক্রির অপরাধে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন এবং ২ হাজার টাকা অর্থদণ্ড ও ২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, থানা পুলিশের সংবাদ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য বিক্রির অপরাধে শেফালী বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST