July 24, 2026, 7:20 pm
শিরোনামঃ
বহুল প্রতিক্ষিত চন্দ্রগঞ্জ উপজেলার উদ্বোধন,স্বপ্নদ্রষ্টা এম আলাউদ্দিন উপেক্ষিত” জাজিরায় উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মিঠু আকনকে চান একাংশের নেতাকর্মী কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে নগরীর চিহ্নিত ৩ জন ছিনতাইকারী গ্রেফতার নিখোঁজ কিশোরের সন্ধান চায় পরিবার, শাহজাহানপুর থানায় জিডি গণতন্ত্র পুনরুদ্ধারের অংশ হিসেবে শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশিষ্ট সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

Reporter Name

বিভাগীয় ব্যুরো প্রধান চট্টগ্রাম ঃ

কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি, বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই। তিনি গত মধ্যরাতে কক্সবাজার শহরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবরে কক্সবাজারের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে একজন শ্রদ্ধাভাজন সংবাদকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

আতাহার ইকবাল দৈনিক গণকণ্ঠ,মানবজমিনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সংবাদ সম্পাদনা,তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রস্তুত এবং ব্যতিক্রমধর্মী শিরোনাম নির্মাণে তাঁর দক্ষতা সহকর্মী ও নবীন সাংবাদিকদের কাছে বিশেষভাবে সমাদৃত ছিল। কক্সবাজারের সাংবাদিকতা বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

দীর্ঘদিন দৈনিক বাঁকখালী পত্রিকার সঙ্গে যুক্ত থেকে তিনি অসংখ্য সংবাদ সম্পাদনা ও পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সহকর্মীদের প্রতি আন্তরিকতা, কর্মনিষ্ঠা ও বিনয়ী আচরণের জন্য তিনি সবার কাছে সম্মানিত ছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি ধর্মীয় বিষয়ে তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি একটি ধর্মীয় গ্রন্থও রচনা করেন, যা তাঁর জ্ঞানচর্চা ও ধর্মপ্রেমের পরিচয় বহন করে।

মরহুম আতাহার ইকবাল কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ কক্সবাজার শহরে বসবাস করছিলেন।

তাঁর মৃত্যুতে সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশা জীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন তারা মরহুমে রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে জানাজার সময় ও দাফনের স্থান সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে বলে জানা গেছে।



Our Like Page
Developed by: BD IT HOST