May 14, 2026, 11:10 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিশেষ অভিযানে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদ উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ তাজরুল (২৯)।মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) ভোর ০৪:৪০ ঘটিকায় উত্তরার ৫নং সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরার ৫নং সেক্টরের একটি বাসায় বিপুল পরিমাণ বিদেশী মদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত বাসা থেকে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদ উদ্ধার করা হয় এবং তাজরুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত তাজরুল দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে নিজ হেফাজতে বিভিন্ন ব্র্যাসন্ডের ছোট বড় বিদেশী মদ রেখে বিভিন্ন ব্যক্তির নিকট গোপনে বিক্রয় করতো। উদ্ধারকৃত এসব মদ সে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST