November 4, 2026, 4:47 pm
শিরোনামঃ
সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে! নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে দুই শতাধিক সাংবাদিকের মানববন্ধন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেগমগঞ্জ উপজেলায় অর্ধশতাধিক বিভিন্ন ব্যান্ডের ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইলসহ এক যুবক আটক

Reporter Name

রিপোর্ট: এমডি ইলিয়াছ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক সৌদি প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আটককৃত মো.সাফায়েত হোসেন (৩৩) সেনবাগ উপজেলার এয়ারপুর গ্রামের রফিক উল্যার ছেলে।রোববার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার নোয়াখালী টু কুমিল্লা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার একলাশপুর ইউনিয়নের বেচু মিয়ার দোকান এলাকার সড়কে অভিযান চালায়। ওই সময় একজন সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশী করে ৫০টি ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের চোরাই অ্যান্ড্রয়েট মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক জানায়, মোবাইলগুলো সে পার্শ্ববর্তী দেশ ভারতের চোরাই বাজার থেকে কিনে এনে বাংলাদেশে বিক্রি করতে এনেছেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির দেয়া তথ্যাদি যাচাই বাছাই চলছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST