July 12, 2026, 3:25 am
শিরোনামঃ
নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কর্তৃক বরিশাল জেলার আগৈলঝাড়া থানা পুলিশের উপর হামলার প্রতিবাদ ধোবাউড়ায় শিশুকে দলবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় তিন জেলেকে ১মাস কারাদণ্ড, জাল জব্দ

Reporter Name

বেতাগী বরগুনা প্রতিনিধি

বরগুনার বেতাগীতে অভিযানে ১১ হাজার মিটার কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ এবং ভ্রাম্যমাণ আদালতে ৩ জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতর গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত বিষখালী নদীসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝোপখালী, কালিকাবাড়ি, বুড়ামজুমদার খাল থেকে জালগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: সুহৃদ সালেহীন, এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল গফফার, নৌবাহিনী ও পুলিশ সদস্য, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য অফিস জানায়, ইলিশ মাছের প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি অবরোধ বাস্তবায়নে নিয়মিত মনিটরিং-এর অংশ হিসেবে আমরা বিষখালী নদী এবং পার্শ্ববর্তী খালগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। জালগুলোর বাজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। ইতোমধ্যে ৪টি মোবাইল কোর্ট, ১৪ টি অভিযান ও ৫টি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় অভিযানো প্রথমদিনে উপজেলার কালিকাবাড়ি এলাকা থেকে মো: ইউনুস (৩৫), মো: পনু মিয়া (৪৫) ও মো: ইমরান (২০) এই ৩ জেলেকে ভ্রাম্যমান আদালতে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।



Our Like Page
Developed by: BD IT HOST