November 21, 2026, 7:35 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগী-বরিশাল সরাসরি বাস চলাচল সার্ভিসের উদ্বোধন

Reporter Name

মোঃ খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে বেতাগী থেকে বরিশাল সরাসরি বাস চলাচল সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা করা হয়েছে। এ বাস সার্ভিস উদ্বোধনের ফলে যাত্রীরা এখন থেকে বেতাগী থেকে সরাসরি বাসে বরিশাল যেতে পারবেন। এতোদিন বরিশালের সাথে সরাসরি বাস যোগাযোগ ছিল না।

রবিবার (১ জানুয়ারী) বিকাল ৪টায় বেতাগী বাস স্ট্রান্ডে বরিশাল-বরগুনা বাস মিনিবাস মালিক সমিতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চূয়ালী প্রধান অতিথি হিসেবে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র,বরিশাল বিভাগীয় বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভা পতি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিবাদ সাদিক আব্দুল্লাহ। বেতাগী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ।

এবিএম গোলাম কবির’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুরন রহমান ফোরকান। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন ও বেতাগী থানার অফিসার

ইনচার্জ মো. আনোয়ার হোসেন। বক্তৃতা করেন বরিশাল বাস মালিক সমিতি সাধারণ সম্পাদক সম্পাদক কাওসার হোসেন শিপন ও বরগুনা জেলা বাস মালিক গ্রুপের নির্বাহী সভাপতি নিজামুল হকব নাজিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ¦ হাদিছুর রহমান পান্না। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে বাস যাত্রার উদ্বোধন করেন।



Our Like Page
Developed by: BD IT HOST