July 7, 2026, 4:46 pm
শিরোনামঃ
যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক সাংবাদিক নাজমুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের তীব্র প্রতিবাদ” লক্ষ্মীপুর পৌরসভার “২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৬ জন গ্রেফতার, মামলা ৫০ তারাকান্দায় মাদকের টাস্কফোর্স অভিযান: ০৩ জনকে বিনাশ্রম কারাদন্ড ও মামলা দায়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নতুন মহাপরিচালকের যোগদান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুর্গাপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে প্রতিবাদ ম্যানেজ মানির নামে প্রকল্পে ১২–১৪ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ, জাজিরার পিআইওকে ঘিরে তোলপাড় রাজারহাটের বুদ্ধি”প্রতিবন্ধী আরিফুল ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যুবরণ করেন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় তিন আওয়ামী লীগ কর্মী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নে আকরাম খান রাব্বি হত্যা মামলায় তিনজন আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো : শাহিদ (৩৫), মোঃ ফারুক হোসেন (৪৫) ও মোহাম্মদ জলিল বেপারী (৪৫)।

গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১১:৩০ ঘটিকায় পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্র আরও জানায়,তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটে জ বিশ্লেষণ,গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST