May 3, 2026, 9:13 am
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি তরুণদের প্রধানমন্ত্রী ::তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ২ নং হাছাদি ইউনিয়ন এর প্রতিবন্ধী নুর আলম এর বসত ঘর ভাংচুর ও তার স্ত্রী কে হত্যার চেষ্টা ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই নিজেকে ‘শ্রমিক’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর অগ্রণী ব্যাংকের অর্থ আত্মসাৎ: ক্যাশ অফিসারের ১০ বছরের কারাদণ্ড গণপূর্তে অদৃশ্য সিন্ডিকেটের দাপট: অভিযোগ, মামলা কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলার এজাহার নামীয় আসামী শ্রমিক লীগ নেতা পিন্টু গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর বাড্ডা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলাসহ ৫টি মামলার এজাহার নামীয় আসামী বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টুকে (৪৪) গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।শুক্রবার (১৮ অক্টোবর) রাত ১০:৩০ টায় উত্তর বাড্ডার স্বাধীনতা সরণি বাগানবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গোলাম সারোয়ার পিন্টুক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪টি হত্যা মামলা ও একটি হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামী। গত ২০ ও ২১ আগস্ট ২০২৪ তারিখে ভিকটিম হাফিজুল ও সুমন শিকদার হত্যার ঘটনায় বাড্ডা থানায় দুটি পৃথক মামলা রুজু হয়। পরবর্তীতে গত ১ ও ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মোঃ সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া হত্যার ঘটনায় বাড্ডা থানায় আরও ২টি মামলা রুজু হয়। তাছাড়াও তার বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর ভিকটিম রুবেল মিয়া বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন।

রুজুকৃত মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়,গত ১৯ ও২০ জুলাই এবং ৫ আগস্ট ২০২৪ তারিখে বাড্ডা এলাকায় আন্দোল নরত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে।হামলার সময় আন্দোলনকারী দের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। গ্রেফতারকৃত পিন্টু উক্ত হামলায় সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। তাদের হামলায় ভিকটিম হাফিজুল, সুমন শিকদার, সিরাজুল ব্যাপারী ও সোহাগ মিয়া নিহত হন এবং ‍রুবেল মিয়া গুরুতর আহত হন।

হত্যার ঘটনায় রুজুকৃত মামলাসমূহ তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোলাম সারোয়ার পিন্টুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিন্টুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST