October 15, 2026, 2:38 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ব্রিটিশ লেবার পার্টি এমপি রুপা হক দল থেকে বহিষ্কার

Reporter Name

সোমবার দলের এক কনফারেন্সে বর্তমান ব্রিটেন অর্থমন্ত্রী সম্পর্কে বর্ণবাদ নিয়ে বক্তব্য রাখায় তাকে লেভার পার্টি দল থেকে বহিষ্কার করা হয়।স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্টে রূপা অর্থমন্ত্রী কোয়াসি কাওয়ারতেংকে ‘কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন।

রূপা হক বলেন, ‘তিনি একজন অতিমাত্রায় কালো মানুষ। তাকে না দেখে বোঝার উপায় নেই। তবে তিনি ভালো স্কুল ও দেশের অনেক ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।উল্লেখ্য,রুপা হক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার দলীয় এমপি ।

ইতিপূর্বে এই রুপা হক বাংলাদেশ সম্পর্কেও বিভিন্ন রকমের নেতিবাচক কথা বলেছেন।রুপা হকের সমালোচনা কিছুটা উদ্ভট এবং তার রাজনৈতিক জ্ঞান-গরিমার সীমাবদ্ধতা রয়েছে বলে অনেক ই বলেছেন।

রুপা হকের বাবা পাবনা থেকে ব্রিটেনে গিয়েছেন ভাগ্যান্বেষণে। রুপার জন্ম এবং বেড়ে ওঠা ব্রিটেনে বলেই হয়তো তিনি ‘সাহেব হয়ে’ ‘বাঙাল’ সম্পর্কে খোঁজ-খবর রাখেন না। বাংলাদেশ সম্পর্কেও রুপা হকের জ্ঞান সীমিত।



Our Like Page
Developed by: BD IT HOST