August 24, 2026, 10:45 am
শিরোনামঃ
উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার রাজধানীতে ডিবি পুলিশের অভিযান: পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার জাতীয় রাজস্ব বোর্ডের,সিআইসিতে সেলিনা,আয়কর গোয়েন্দায় মহিদুল হাসান রংপুরে বাড়ির ভেতর থেকে সাবেক স্কুল শিক্ষক, স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার। জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন মন্ত্রীত্বহীন নোয়াখালী,পাঁচ আসনে বিপুল ভোটে জয়, তবুও মন্ত্রিসভায় নেই কোন প্রতিনিধি! খান সেলিম রহমান’আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কে দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আফরোজা খানম রিতা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভাই বোনের ভালোবাসা” প্রচুর বৃষ্টি হচ্ছে …..আর মাঝে মাঝে বিদ্যুৎ ও চমকাচ্ছে

Reporter Name

ভাই বোনের ভালোবাসা” প্রচুর বৃষ্টি হচ্ছে …..আর মাঝে মাঝে বিদ্যুৎ ও চমকাচ্ছে

মোঃসাজ্জাদ আহম্মেদ
———————————–
বোনঃ হ্যালো……?
ভাইঃ এতো রাতে ফোন দিছিস কেন বোন …?
বোনঃ (কেঁদে কেঁদে) আমার খুব ভয় করছে, ভাইয়া।
ভাইঃ কেন কী হয়েছে…… ?
বোনঃ প্রচুর বৃষ্টি হচ্ছে …..আর মাঝে মাঝে বিদ্যুৎ ও চমকাচ্ছে,
আমার খুব ভয় লাগছে ভাইয়া।
ভাইঃ তোর শশুর বাড়ির সবাই কোথায়,,,?
বোনঃ ঘর বাইরে থেকে তালা দিয়ে ওরা সবাই বেড়াতে গেছে,,বাড়িতে আমি একা।
ভাইঃ ভয় পাস না, তোর ভাইয়া তোর সাথে আছে।
বোনঃ তুই কিন্তু আমার সাথে সারা রাত কথা বলবি ভাইয়া।
ভাইঃ হুম বলবো।

৫মিনিট পর ফোনের লাইনটা কেটে যায়’
মেয়েটা আরো আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক ৩০ মিনিট পর…..
ভাইঃ হ্যালো…….?
বোনঃ জোরে জোরে কেঁদে কেঁদে…….তুই ফোন কেটে দিলি কেন….? ভাইয়া…..? আমি অনেক ভয় পাইছি……..
ভাইঃ ভয় পাস না লক্ষি বোন…..তোর ভাই তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে,,
বোনঃ এই ঝড় বৃষ্টির রাতে তুই বাইরে দাঁড়িয়ে আছিস…??
ভাইঃ ভয় পাস না , যা ঘুমিয়ে পর
বোনঃ আর তুই,,?
ভাইঃ সারা রাত তোর জন্য দাঁড়িয়ে থাকবো।

এ ভাবে ওদের ভাই বোনের মধ্যে কথা হতে থাকে। কিন্তু হঠাৎ মেয়েটি ঘুমিয়ে পরে। পর দিন সকাল বেলা থেকে মেয়েটি ওর ভাইকে ফোন দেওয়ার চেষ্টা করে। কিন্তু ফোনটা বন্ধ ছিল। মেয়েটি জানতে পারে ওর ভাইকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানা যায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সেই রাতেই ছেলেটি মারা যায়। মেয়েটি এই খবরটি শুনা মাএই অজ্ঞান হয়ে যায়।
আর আস্তে আস্তে কুমায় চলে যায়।কিন্তু এখনো গ্রাম বাসিরা বলে যখন আকাশ মেঘ করে,জোরে বাতাস বয়,,ঘন ঘন বিদ্যুৎ চমকায়,,,তখন নাকি ওই মেয়েটির শশুর বাড়ির সামনে কারো চিৎকারের আওয়াজ শুনা যায়।কেউ একজন চিৎকার করে বলছে,, ভয় পাস না তুই ঘুমা বোন, আমি জেগে আছি।



Our Like Page
Developed by: BD IT HOST