August 4, 2026, 11:35 pm
শিরোনামঃ
দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় রাজারহাটে লাইসেন্স বিহীন জবাই খানায় মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিপুরে ভূমি অফিসের নায়েব সহ চারজন সাময়িক বরখাস্ত খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা’ সাংবাদিক তথ্য চাইলে সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন ​ লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধে’লাঠির আঘাতে একজন নিহত ১৮ বছর ধরে ভোগদখলে থাকা ২.৬৩ একর জমি নিয়ে বিরোধ, নিরপেক্ষ প্রশাসনিক হস্তক্ষেপ চান প্রবাসী ডেবিট কর্মকার পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারতকে এড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না: কলকাতার মেয়র

Reporter Name

প্রথম বাংলা – বাংলাদেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় মুখ খুলেছেন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম।

শুক্রবার (৮ নভেম্বর) কলকাতায় এই সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। যদিও এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু এটা ভুললে চলবে না, ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন আসতো না।

সে সময় বাংলাদেশকে সমর্থন, শেখ মুজিবুর রহমানকে রেখে দেয়া বা বাংলাদেশকে প্রথম সরকারি স্বীকৃতি দেওয়া- সবটাই ভারত করেছিল। ভারতের মাটিতে তাদের কয়েক কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতকে এড়িয়ে বাংলাদেশ থাকতে পারবে না, বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না।’

হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আর্জি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি হিন্দুদের উপর হামলার ঘটনায় চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সুত্র, mp news



Our Like Page
Developed by: BD IT HOST