August 20, 2026, 4:00 pm
শিরোনামঃ
মৃত সাংবাদিক পরিবারের হাতে সহায়তার চেক,বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাল গোলাপে নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বদলী জনিত বিদায় সংবর্ধনা রায়পুর উপজেলার কলাকোপা গ্রামের ঝুঁকি পুর্ন ব্রিজ এখন মরন ফাঁদে আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ ০২ জনকে গ্রেফতার করেছে সিআইডি কিশোরগঞ্জে লাবু নামের এক যুবকের রহস্য জনক মৃত্যু একজন অভিভাবকতুল্য রাজনৈতিক ব্যক্তিত্বের নতুন যাত্রা জিএমপি-গাজীপুর এর সদর থানাধীন মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় কাউলতিয়া পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন লক্ষ্মীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অস্ত্রা’গার পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলি টেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name

প্রথম বাংলা : বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে বুধবার ১৯ আগস্ট সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ সাইদুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, প্রতিটি মানুষ সমমর্যাদা প্রদান করা এবং মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়া আমাদের কর্তব্য। তিনি বলেন, কেউ স্বেচ্ছায় প্রতিবন্ধী হয়ে জন্মায় না। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আমাদের প্রতিবন্ধকতা হিসাবে দেখা উচিত নয়। মানুষকে মর্যাদা প্রদান করা সংসদ-সদস্যদের অন্যতম পবিত্র দায়িত্ব।

প্রতিনিধি দল সাক্ষাতকালে বৈশ্বিক পরিসরে প্রতিবন্ধীদের যথাযথ সুরক্ষা প্রদান, শিক্ষার অধিকার নিশ্চিতকরণ ও মানুষ হিসেবে সমতার অধিকার নিশ্চিতে মত বিনিময় করেন। এসময় রাজনৈতিক দলে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব এবং সংসদীয় ককাস গঠনের মাধ্যমে তাদের যথাযথ আইনি সুরক্ষা ও মানসম্মত কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, বার্ডো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা,পুনর্বাসন এবং স্বাবলম্বী করার লক্ষ্যেকাজ করে।এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো: সাইদুল হক বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও পুনর্বাসনে অনন্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ বেসাম রিক সম্মাননা’স্বাধীনতা পুরস্কার-২০২৬’এ ভূষিত হয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST