July 15, 2026, 3:55 am
শিরোনামঃ
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১; আটক ১১ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে লক্ষ্মীপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ২ প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত বাসস লক্ষীপুরে দিন দুপুরে দোকানে চুরি, গণধোলাই দিয়ে চোরকে পুলিশে সোপর্দ ইনসানিয়াত বিপ্লব,বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ” আইডি-পাসওয়ার্ডের ‘ডিজিটাল তালা’: শরণখোলায় দুই ইউনিয়নে ২ মাস ধরে নাগরিক সেবা বন্ধ, চরম দুর্ভোগ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে মাদকসহ হবিগঞ্জ এর চুনারুঘাট থেকে গ্ৰেফতার সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জীব কুমার দেবনাথ-এঁর মৃত্যুতে ভূমিমন্ত্রী ও ভূমি সচিবের শোক

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা, ০৩ অক্টোবর, ২০২২) ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জীব কুমার দেবনাথ-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।

সঞ্জীব কুমার দেবনাথ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩রা অক্টোবর ২০২২ তারিখ পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী গিয়েছেন।

ভূমিমন্ত্রী শোক বার্তায় বলেন, সঞ্জীব কুমার দেবনাথ অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে রাষ্ট্রের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর মত তরুণ মেধাবী অফিসারের অকাল প্রয়াণে জনপ্রশাসন ও দেশের এক অপূরণীয় ক্ষতি হল।

ভূমি সচিব শোক বার্তায় বলেন, সঞ্জীব কুমার দেবনাথ সুদক্ষ কর্মকর্তা ছিলেন। একজন পেশাদার সিভিল সার্ভিস অফিসার হিসেবে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমি একজন অত্যন্ত ভালো সহকর্মী হারালাম এবং জাতি হারালো তাঁর এক মেধাবী কর্মকর্তা।

পৃথক পৃথক শোক বার্তায় ভূমিমন্ত্রী এবং ভূমি সচিব প্রয়াতের বিদেহ আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য সঞ্জীব কুমার দেবনাথ কর্মজীবনে সৎ, মেধাবী, দক্ষ, এবং চৌকস কর্মকর্তা হিসেবে যেমন পরিচিত ছিলেন, তেমনি ব্যক্তিজীবনেও পরিচিত ছিলেন অত্যন্ত বিনয়ী, সদালাপী এবং সজ্জন মানুষ হিসেবে। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।



Our Like Page
Developed by: BD IT HOST