February 11, 2026, 3:25 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৪ পালিত

Reporter Name

পিরোজপুর জেলা প্রতিনিধি :মোঃ বেল্লাল জোমাদ্দার”

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস – ২০২৪ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল র‍্যালী,ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নী নির্বাপক মহড়া ও আলোচনা সভা।

“আগামী প্রজন্মকে সক্ষম করি,”দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্য কে সামনে রেখে রোববার(১৩ অক্টোবর)এ উপল ক্ষে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাইয়ূম এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল এক র‍্যালী বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় উপজেলা চত্বরে আলোচনা সভায় মিলিত হন।উপজেলা ঘূর্ণিঝড় কর্মসূচি (সিপিপি)কর্মকর্তা আরাফাত ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী শাহিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আব্দুল কাইয়ুম।

এছাড়া অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,মঠবাড়িয়া থানা পরিদর্শক আব্দুল হালিম,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান,মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোকুনুজ্জমা ন শরীফ,উপজেলা  ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির(সিপিপি)উপ -টিম লিড্যার ইকবাল হোসেন প্রমুখ।এ সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সফিকুল আলম,উপজেলা মৎস্য কর্মকর্তা মো জাম্মেল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সুমন মিয়া,ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি’র(সিপিপি)১১ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এর আগে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীদের অগ্নিকান্ডের মহড়া উপজেলা  পরিষদ চত্বরে প্রদর্শন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম তার বক্তব্যে দিবসটির তাৎপর্য তুলে ধরেন এবং  উপকূলীয় এলাকা মঠবাড়িয়ায় দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতামূলক করণীয় বিষয় নিয়ে দিক নির্দেশনা মূলক প্রদান করেন।
বার্তা প্রেরক, মোঃ বেল্লাল জমাদ্দার



Our Like Page
Developed by: BD IT HOST