May 15, 2026, 7:32 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মতিঝিলে বেপরোয়া গতিতে চালিত অটোরিকশার ধাক্কায় পুলিশ সদস্য আহত; চালকের এক মাসের কারাদণ্ড

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে মঙ্গলবার সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া গতির কারণে সংঘটিত দুর্ঘটনায় দায়িত্বরত ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা গুরুতরভাবে আহত হয়েছেন। ঘটনার পর অটোরিকশা চালককে আটক করে মতিঝিল থানায় হস্তান্তর করা হয় এবং পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মতিঝিল-ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন ২০২৫ খ্রি.) সকাল হতে শাপলা চত্বরে ট্রাফিক সার্জেন্ট সবুজ বিশ্বাস অনান্য পুলিশ সদস্যদের সাথে যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন।

সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় ট্রাফিক কনস্টবল শিশির কুমার বালা একটি অটোরিকশাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু অটোরিকশা চালক বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে কনস্টবল শিশিরের শরীরে ধাক্কা দেন এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যান। এতে কনস্টবল শিশির গুরুতরভাবে আহত হন। আহত কনস্টবলকে দ্রুত রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত অটোরিকশা চালক আব্দুল খালেক (৫২) কে আটক করা হয় এবং তাকে অটোরিকশাসহ মতিঝিল থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে ডিএমপির মতিঝিল বিভাগের সংক্ষিপ্ত বিচার আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আটককৃত আব্দুল খালেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সম্মানিত নগরবাসীর নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বেপরোয়া আচরণ পরিহার করে আইন মেনে যানবাহন চালানোর জন্য আহ্বান করছে ডিএমপি।



Our Like Page
Developed by: BD IT HOST