November 21, 2026, 7:09 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবির ডিজি নবনিযুক্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির যোগদান ও দায়িত্বভার গ্রহণ শাহজাদপুরে বিএনপি নেতা হোসাইন শহীদ মাহমুদ গ্যাদনের জানাযা কক্সবাজার সদর উপজেলার নতুন ইউএনও রুম্পা ঘোষ: একজন মানবিক ও দায়িত্বশীল প্রশাসক নাশকতায় অর্থায়নের অভিযোগে আটক আওয়ামী লীগ নেত্রী নাছরিন ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: চারজনকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী-সাংবাদিক পরিবার সুনামগঞ্জের এলাকায় বিজিবি”র অভিযানে সাড়ে চার লাখ টাকার অবৈধ বাংলাদেশী ও ভারতীয় মালামাল জব্দ আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস বারিধারা থেকে আ.লীগের সাবেক এমপিকে গ্রেপ্তার করেছে এসআরবি ১
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মদের দোকান না খুললে কাজ করবে না হরিজন সম্প্রদায়

Reporter Name

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর সরকার অনুমোদিত দেশি মদের দোকানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়।”ভাত চাইনা,মদ চাই”শ্লোগানে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর সদর বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে শ্রীমন্ত,মানিক,তপন,সুনীল,কোমলসহ হরিজন নেতা রা বলেন,তারা নিম্ন বর্ণের মানুষ,বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়।এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না তাই তারা বলেন, “ভাত চাইনা, মদ চাই।”

উল্লেখ্য,গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশিমদের দোকান লক্ষ করে হামলা চালায় কিছু মানুষ এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST