May 30, 2026, 9:50 am
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে কোটি টাকায় বিক্রি

Reporter Name

প্রথম বাংলা – দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে লাখ লাখ টাকার বালু বাণিজ্য চলছে। স্থানীয় জনপ্রতিনিধিদের অজান্তে প্রশাসনের অনুমতি ছাড়াই একটি সিন্ডিকেট বালু বাণিজ্য অব্যাহত রেখেছে। ময়মনসিংহের”

ব্রহ্মপুত্র নদ থেকে বেআইনীভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অবৈধ বালু মহাল বানিয়ে ডিগ্রি পাড়ার,ঘাটে বালুর স্তুপ থেকে বালু পরিবহন অব্যাহত রয়েছে। অবৈধ ভাবে জানা গেছে, দীর্ঘ দিন ধরে রাতের আঁধারে ব্রহ্মপুত্র নদ থেকে বালু চুরি করে উত্তোলন করে বিক্রি করছেন একটি প্রভাবশালী মহল। এ প্রভাবশালী মহলটি বোররচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বালু অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, আমরা তাদের ভয়ে বাঁধা দিতে পারি না তারা যে কোন সময় আমাদের উপর সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ক্ষতি সাধন করতে পারে। আমরা দেখতেছি দিনে রাতে লরি দিয়ে বালু নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যায় তা আমরা জানি না।

ড্রেজারটি কালাম ও সাদ্দাম গং পরিচালনা করছে বলে স্থানীয় দের দাবী। তারা দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে চলছে বলেও স্থানীয়রা জানান।

এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স বলেন, সেখানে টেন্ডার দেওয়া হয়নি বা বালুর ডাক হয়নি। তা ছাড়া ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অনুমতি কাউকে দেওয়া হয়নি। যারা এ কাজ করছে তা অবৈধ।প্রশাসনের অনুমতি ছাড়াই রহস্যজনক ভাবে বোররচর ডিগ্রি পাড়া,বালু উত্তোলন করা যাচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST