January 20, 2026, 9:44 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ রাজধানীর তেজতুরী বাজারে চাঞ্চল্যকর মোসাব্বির হত্যায় জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা পুলিশ (ডিবি) তুচ্ছ ঘটনায় তর্কাতর্কির জের ধরে দিঘারকান্দার নিবীহ রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসী ইয়াসিন গং ময়মনসিংহে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে ট্রাফিক পুলিশের সহযোগিতার চলছে কাগজপত্র বিহীন বিভিন্ন যানবাহন

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহের ট্রাফিক পুলিশের নামে চলছে কাগজপত্র বিহীন সিএনজি অটোরিকশা, বাস,ট্রাক সহ বিভিন্ন যানবাহন। চাঁদাবাজিতে অতিষ্ঠ গাড়ির মালিক ও চালক।

ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে ব্রীজ মোড় ট্রাফিক বক্স সামনে প্রতিনিয়ত অবিরাম চাঁদাবাজির শিকার হচ্ছেন সিএনজি, অটোরিকশা, কাভার্ভ ভ্যান, মালবাহী ট্রাকের মালিক ও চালকগণ।
খোঁজ নিয়ে জানা যায় , পাঁচ শতাধিক সিএনজি, অটোরিকশা, কাভার্ভ ভ্যান, মালবাহী ট্রাকের প্রত্যেকটি থেকে ২০০ -১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, এভাবে চাঁদা আদায়ের মাধ্যমে মাসে প্রায় অর্ধ কোটি টাকা আদায় করছেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগ।

সিএনজি চালক আব্দুর রহিম (৩০) এর সাথে কথা বলে জানা যায় রাস্তায় চলার জন্য প্রত্যেকদিন আমাদের সিএনজি চালকদের থেকে ২শত টাকা পর্যন্ত নিয়মিত চাঁদা আদায় করেন। এচাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি চালক জানান ময়মনসিংহের রাস্তায় সিএনজি অটোরিকশা চলাচল করলে ট্রাফিক পুলিশ কে টাকা দিতে হবে। কাগজপত্র বিহীন গাড়ী মাসোহারা নিয়ে রাস্তায় চলাচলের সুযোগ করে দেয় ট্রাফিক বিভাগ। ফলে মাঝে মধ্যে দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে।

অপরদিকে ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের নামে প্রতিদিন হাজার, হাজার টাকা সিএনজি অটোরিকশা ও বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে।



Our Like Page
Developed by: BD IT HOST