March 18, 2026, 5:49 am
শিরোনামঃ
কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বগুড়া সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর”উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন আন্তর্জাতিক বিশ্বতানের এর উদ্যোগে আলোচনা সভা,সম্প্রীতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মোবাইল সীম তৈরী চক্রের তিন প্রতারক গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা -তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মৃত ব্যক্তিদের নামে মোবাইল সীম রেজিষ্ট্রেশন ও ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার রাতে নগরীর গোহাইলকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইলের সীম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সীম উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানা পুলিশ শনিবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সফিকুল ইসলাম খান জানান, শুক্রবার মধ্যরাতে (২০মার্চ) গোপন সংবাদে জানা যায়,কতিপয় ব্যক্তিরা গোহাইলকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মোবাইল সীম রেজি ষ্ট্রেশন করে অন্যত্র বিক্রি ও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এ সংবাদের ভিত্তিতে কোতোয়ালি পুলিশের একটি শক্তিশা লী টিম শুক্রবার মধ্যরাতে নগরীর গোহাইলকান্দি তিনকো না পুকুরপাড়ে অভিযান চালায় অভিযানে হাফিজুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করে গ্রেফতারকৃত প্রিন্সের স্বীকারোক্তি ভিওিতে রাতেই পুলিশ প্রিন্সকে সাথে নিয়ে ইটাখোলা থেকে আজিজুল হক ও তানভীর রহমান কাব্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে সাথে নিয়ে শুক্রবার দিনভর টানা অভিযান চালিয়ে গোহালকান্দির একটি বাসা থেকে মোবাইলের সীম তৈরি,ফিঙ্গার হিটার,মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার,তিন শতাধিক নকল সীম উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে,ল্যাপটপ তিনটি,মোবা ইল সাতটি ফিঙ্গার হিটার মেশিন তিনটি,ফিঙ্গার বায়োমেট্রি ক স্ক্যানার, বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার আটটি,ফিঙ্গার ছাপা যুক্ত নেগেটিভ ৩০ পিস, ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করার রাবার, গ্রামীন সীম ৩০০ পিস, সাদা কাগজে প্রিন্ট করা বিভিন্ন ব্যক্তির এনআইডি নাম্বার সহ ১৫ পাতার তালিকা, একটি মোবাইল ট্যাব।

 

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা নং-৮৬, তারিখ-২১/০ ৩/২০২৫, ধারা- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৭৪ দায়ের হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজেদ কামাল প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরণ ও জড়িতদের তথ্য সংগ্রহে জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের শনিবার আদালতে পাঠিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST