July 23, 2026, 1:49 pm
শিরোনামঃ
গোপালগঞ্জ আদালতের আলোচিত বিচারক মো. সুজন মিয়ার বদলি ডিবির অভিযানে ময়মনসিংহে বিদেশী মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার। প্রাইভেটকার জব্দ নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার মিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃত্বকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত লন্ডনের সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিএসই ডিগ্রী অর্জন করেছেন রায়পুরের মেহরাব হাছান লিখন সরকারি মাতামুহুরী কলেজের জমি দখলের অভিযোগে শিক্ষার্থীদের ৫ দফা দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম সরকারি খাদ্য গুদামে চলতি ধোরো ধান সংগ্রহে ধীরগতি শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত ৭ বছর বয়সী শিশু উদ্ধার; অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেফতার, ব্যবহৃত সিএনজি জব্দ **সিআইডিতে ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার উদ্বোধন**
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য,সিটি প্রশাসক,পুলিশ সুপার ও মালিক সমিতি

Reporter Name

প্রথম বাংলা : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে ময়মনসিংহ জেলার যানজট নিরসন ও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আজ ১৭ মার্চ মঙ্গলবার নগরীর মাসকান্দা, মেডিকেল কলেজ ও দিঘারকান্দা বাইপাস এলাকায় জেলা প্রশাসনের নেতৃত্বে, সিটি কর্পোরেশন এবং সংসদ সদস্যদের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়েছে।

চরপাড়া মোড় হতে শুরু করে মেডিকেল কলেজ সম্মুখ ও সংলগ্ন এলাকাসহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট অপ” সারণের নির্দেশ দেওয়া হয়েছে। সড়কে অযাচিত পার্কিং, এম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি, অটো ইত্যাদি) অপসারণ করে যান চলাচল মসৃণ করা হয়।

 

ঈদ উপলক্ষ্যে ময়মনসিংহ,জামালপুর,শেরপুর, নেত্রকোনা জেলার ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দিঘারকান্দা বাইপাস এলাকায় যানবাহন চলাচল মসৃণ ও সহজীকরণের উদ্যোগ নিয়ে ফুটপাত ও মহাসড়ক সিএনজি-অটোরিক্সা, অবৈধ দোকানপাট,হকার, ফলমূলের দোকান থেকে দখল মুক্ত করা হয়। ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে মর্মে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

এছাড়া ঢাকা-ময়মন সিংহ মহাসড়কে চলমান গণপরিবহন গুলোকে নীয়ম মেনে চলাচলের নির্দেশ দেওয়া হয়।

 

উপস্থিত ছিলেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,সংসদ সদস্য ময়মনসিংহ-৪, মোহাম্মদ জাকির হোসেন, সংসদ সদস্য ময়মনসিংহ-৫, মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার,
মোঃ রোকনুজ্জামান রোকন,নবনিযুক্ত প্রশাসক, ময়মনসিং হ সিটি কর্পোরেশন,জিলা মটর মালিক সমিতির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলম গীর মাহমুদ আলম, মহাসচিব রতন আকন্দ সহ পরিবহন মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ জেলা প্রশাসন ময়মনসিংহ কর্তৃক
জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST