April 30, 2026, 8:56 pm
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় আহত ২ পুলিশ সদস্য, আটক ১০

Reporter Name

প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এসআইসহ ২ পুলিশ সদস্য এবং ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানানো এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে জনকে আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নগরীর কৃষ্টপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।

আহত পুলিশ সদস্যরা হলেন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এএ সআই মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গণমাধ্যম কে জানান, স্থানীয় দুটি পরিবারের মধ‍্যে ঝগড়া চলছিল। এতে এক ব‍্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশ অভিযোগকারী ব‍্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST