March 9, 2026, 9:49 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান সন্ত্রাসী আপেল গ্রেফতার :দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নগরীর আকুয়া খাল পাড় এলাকায় থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও দেশীয় অস্ত্র সহ সন্ত্রাসী আপেল ও তার সহযোগী শরীফাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৫ নভেম্বর) ভোর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল (২১ ইবি) এবং পুলিশের একটি বিশেষ টিম ময়মনসিংহ নগরীর আকুয়া খালপার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীআপেল কে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল সংখ্যক অবৈধ মাদক,দেশীয় অস্ত্র এবং মদ উদ্ধার করা হয়। আপেল মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে জড়িত বলে জানা গেছে।

গ্রেফতার হওয়া সন্ত্রাসী আপেল এর নামে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় দুইটি চাঁদাবাজি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জানা য়ায়, অভিযান চলাকালীন আপেলের শীর্ষ সহযোগী ইমনের মা শরীফাকেও গ্রেফতার করা হয়। শরীফা তাঁর ছেলে ইমনের অপরাধমূলক কার্যক্রম, বিশেষ করে মাদক ব্যবসা পরিচালনা এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা হিসেবে ভূমিকা পালন করেন বলে জানা যায়। একাধিক অভিযোগ এর ভিত্তিতে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতদের ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST