April 22, 2026, 8:49 am
শিরোনামঃ
ঢাকার ৭ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক শান্তিপূর্ণ পরীক্ষা নিশ্চিত করতে ডিএমপির কড়া বিধিনিষেধ, যা যা জানা প্রয়োজন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার সম্মিলিত প্রচেষ্টাই পারে পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও শক্তিশালী করতে : আইজিপি অনলাইনে আয়ের প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি শাহ কামাল আকন্দ অসুস্থ, সকলের দোয়াপ্রার্থী

Reporter Name

আরিফ রব্বানী -পুলিশ জনগণের বন্ধু উক্তিটির যথার্থ প্রতিচ্ছবি ফুটে উঠেছিলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ওসি ও কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের কার্যক্রমে।

পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও সে ধারণাসম্পূর্ণ বদলে দিয়েছিলো তার মানবিকতা, সততা আর নিরলস জনসে বার মাধ্যমে। তিনি ব্যতিক্রমধর্মী মিষ্টভাষী একজন পুলিশ অফিসার। সহকর্মীদের নিয়ে তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রমে জনসেবা করে বিভাগীয় ময়মনসিংহের প্রধান নগরী কোতোয়া লি মডেল থানা এলাকার জনগণকে নিরাপদে রেখেছিলেন। গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযেগিতাও করতেন।

যার জন্য তার ঝুলিতে রয়েছে অনেক সম্মাননা ও পুরস্কারও জেলা পুলিশের মাসিক সভায় বিভিন্ন কাজের সরুপ হিসাবে শ্রেষ্ঠ সম্মাননা ও পেয়েছেন অনেকবার। সকলের সেই প্রিয় মুখ কোতোয়ালী মডেল থানার সাবেক ওসি শাহ কামালআকন্দ ই অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অব স্থায় আছেন, তার হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে, একটি ব্লকে রিং পড়ানো হয়েছে, আরেকটি ব্লকে দ্রুত রিং পড়ানো হবে বলেও জানা গেছে। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য সকলের দোয়া চেয়েছেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালি মডেলথানায় তিনি যেন একজন প্রগতিশীল আদর্শ পুলিশ অফিসার ছিলেন। জেলা৷ গোয়েন্দা শাখা এবং কোতোয়ালী মডেল থানায় যার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকদ্রব্য নিমুর্ল, পুলিশি কাজে আধুনিকায়ন, তথ্য- প্রযুক্তির ব্যবহার সহ সততা এবং মননশীল মেধার পরিচয় দিয়েছিলেন।

পুলিশ জনতার,জনতা পুলিশের”এই শ্লোগানের সবটাই বাস্তবা য়িত করতে তিনি যেন বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ময়মনসিংহের মানুষের চোখে আদর্শবান, ন্যায় নিষ্ঠ ও গরীবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। বছর জুড়ে অধিকাংশ মানুষই তাকে সাধারণ জনগণ ন্যায় বিচার প্রাপ্তি ও আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে দেখেছেন। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং কর্তব্য পরায়ণতায় ময়মনসিংহ নগরীসহ কোতোয়ালী থানা এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে অনেকাংশে মুক্ত হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST